× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

জলের মধ্যেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম (প্রতিনিধি) : কুড়িগ্রামের  ফুলবাড়ী  উপজেলার  চৌধুরীটারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম পানিতে ভরে গেছে। বাধ্য হয়ে পানির মধ্যেই ক্লাস করছে  বিদ্যালয় কোমলমতি  শিশু শিক্ষার্থীরা। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় বিদ্যালয়ের  মাঠসহ শ্রেণীকক্ষ।  যার কারণে শিক্ষার্থীসহ শিক্ষকরা জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন।
সোমবার সরেজমিন গিয়ে দেখা গেল, রবিবার  রাতে   সামান্য বৃষ্টির কারণে বেহাল দশা চৌধুরীটারি সরকারী প্রাথমিক  বিদ্যালয়েটির। চারটি শ্রেণী কক্ষের সবকটি অল্প বৃষ্টিতে পানি জমে দেয়াল চুইয়ে পানি প্রবেশ করছে।
এ জন্য ব্যাহত হচ্ছে পাঠদান। পানিতে বসে, দাঁড়িয়ে পাঠদান সম্ভব নয় বলে জানান, বিদ্যালয়ের শিক্ষকরা। অফিস কক্ষটি সামান্য উচু হওয়ায় শিক্ষকরা বসতে পারেন সেখানে।বিদ্যালয়টির শৌচাগারের বেহাল দশা ব্যবহার করার উপয়োগি নয়। প্রথম শ্রেণীর শাকিবুল শ্রেণীকক্ষে ঢুকেই দুর্গন্ধে বমি করছে, সে জানান যে, শ্রেণীকক্ষে থাকা যায় না।পচা-পানির দুর্গন্ধে বার বার বমি আসে।  চৌধুরীটারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী মিথী জানান, শ্রেণি কক্ষে পানি জমে থাকায়, লেখা-পড়া করতে সমস্যা হয়। জামা-কাপড় ও বই খাতা  ভিজে যায়। পানির কারণে মাঠে কেউই খেলাধুলা করতে পারেনা।  একই সঙ্গে ময়লা পানি এবং পচা দুর্গন্ধ আর পোকা মাকড়ের ভয়ে বিদ্যালয়ে পড়ালেখায় মন বসে না। পঞ্চম ও তৃতীয় শ্রেণীর জাকির আলম, মিথী খাতুন, মেঘলা, সুমামনি, জেসমিন, রিরাজ এবং ইদুল জানায়, বিদ্যালয়ের শৌচাগার নষ্ট, যাওয়া য়ায় না।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম মন্ডল জানান যে, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এমন আবেদন করেছেন প্রধান শিক্ষক সোমবার। আমরা যতদ্রুত সম্ভব বিদ্যালয়টির বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে ইউএনও মাছুমা আরেফিন জানান,  দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যস্থা গ্রহন করা হব।


এ ক্যটাগরির আরো খবর..