× Banner
সর্বশেষ
দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছে -কৃষিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
জলবায়ু পরিবর্তনের ক্ষতি

ঢাকা, ১৩ কার্তিক (২৯ অক্টোবর): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকার ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যান ও অ্যাকশন প্ল্যান প্রণয়ন, ৭০০ কোটি টাকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সেগুলোর বাস্তবায়ন সফলভাবে এগিয়ে চলেছে। কাজেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিদেশি সাহায্য না আসলেও নিজস্ব অর্থে তা মোকাবিলা করা সম্ভব হবে। কারণ, বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাজ্যের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলন বা কপ-২৬ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কৃষিকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সবিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে মন্ত্রণালয়। ইতোমধ্যে এ খাতে অনেক সফলতাও এসেছে। তিনি বলেন, অগ্রাধিকারভিত্তিতে লবণাক্তসহিষ্ণু, খরাসহিষ্ণু, জলমগ্নতা সহনশীল, উচ্চ তাপমাত্রা সহনশীলসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণে দেশের বিজ্ঞানী ও কর্মকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..