জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণের ফলে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা দেশের মোট জনগোষ্ঠীর ৪ ভাগের ৩ ভাগ।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো বিভাগ চট্টগ্রাম। এই বিভাগের ১০টি জেলার মধ্যে ৭টি জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকি মোকাবিলায় কোনও পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন- জলবায়ু মোকাবিলায় সরকার কাজ করছে। তবে, এ ঝুঁকি মোকাবিলায় আরও পদক্ষেপ নিতে হবে। সরকার গত ১০ বছরে অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে। আগামীতে সরকার আবারও ক্ষমতায় এলে দেশ উন্নত দেশে পরিণত হওয়া সহজ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।