× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

পিআইডি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ মে, ২০২৫
স্থানীয়দের মতামতকে গুরুত্ব

জাতীয় অভিযোজন পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে, তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। এই পরিকল্পনা (NAP) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় লোকালি কেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ ফর ন্যাপ ইমপ্লিমেন্টেশন বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS) ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন (Locally Led Adaptation) পন্থা অত্যন্ত কার্যকর। এতে স্থানীয় বাস্তবতা, চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব হয়।

সভায় অংশগ্রহণকারীরা এলএলএএফ কাঠামো ও ন্যাপ বাস্তবায়নে সমন্বিত ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব রোসলিনা পারভীন এবং এডিবির সিনিয়র ক্লাইমেট চেইঞ্জ অফিসার মৌসুমি পারভিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..