জম্মু-কাশ্মিরে সংঘর্ষ; সেনা ও গেরিলা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলার কেরন সেক্টরে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক সেনা এবং এক গেরিলা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই সেনা সদস্য।

বুধবার ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে কেরন সেক্টরের চোকেন পোস্টে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুক যুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটেছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার কুপওয়ারা জেলার জিরহামা এলাকায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছিল। এছাড়া একইদিনে অন্য এক ঘটনায় উত্তর কাশ্মিরের হান্দওয়াড়া জেলার মাগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ গেরিলারা নিহত হয়েছিল।

কাশ্মির উপত্যাকায় গেরিলাদের নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী সেখানে অপারেশন অলআউট অভিযান চালাচ্ছে। চলতি বছরে এ পর্যন্ত ১৭০ জনের বেশি গেরিলা ওই অপারেশনে নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল মুজাহিদীনের ৪৩, লস্কর ই তাইয়্যেবা ৫৭ এবং জৈশ ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠীর ১৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া নিহত ৬৯ জন গেরিলা কোন্‌ গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।