× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মাদারীপুর  প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে মেয়েে নিখোঁজ দেখিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে এই ঘটনার বিচার চেয়ে আজ  সোমবার দুপুরে কালকিনি প্রেস ক্লাবের হল রুমে  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর পরিবার জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ‘চর জায়গীর’ গ্রামের ইসমাইল বেপারীর ছেলে বাচ্চু বেপারীর সাথে প্রতিবেশি তোতা মিয়া সারেং-এর ছেলে রেজাউল করিম বাবু সারেং-এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই ঘটনায় মাদারীপুর সিনিয়র সহকারি জজ আদালতে ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন বাচ্চু বেপারী। ২০৮ নং দায়েরকৃত মামলা ২০২১ সালের ১৯ অক্টোবর বাদীর পক্ষে রায় দেন বিচারক। পরে বিবাদীপক্ষ আপিল করলে মামলটি আদালতে চলমান রয়েছে।

মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গত ১৮ জুন রেজাউল করিম সারেং-এর ৮ বছর বয়সী মেয়েকে লুকিয়ে রাখার অভিযোগ করেন বাচ্চুর বেপারীর পরিবার। পরে রেজাউল করিমের পরিবার থেকে কালকিনি থানায় তার মেয়ে ইশরাতকে নিখোঁজ দেখিয়ে সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের স্লানঘাটা থেকে ২১ জুন শনিবার ইসরাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বাচ্চু বেপারীর পরিবারের দাবি, মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে লুকিয়ে রাখে রেজাউলের পরিবার। বিষয়টি পুলিশের তদন্তেও বেড়িয়ে আসে। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মলেনে বাচ্চু বেপারীর স্ত্রী কহিনুর বেগম বলেন, ‘আমাদের সাথে রেজাউল করিমদের সাথে জমি নিয়ে বিরোধ। মামলার রায়ও আমরা পেয়েছি। এই কারনেই আমাদের ফাঁসাতে মেয়েকে লুকিয়ে নিখোঁজের ঘটনা ঘটিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম  সোহেল রানা বলেন, ‘২০ জুন নিখোঁজ জিডি হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। নিখোঁজের কারণ অনুসন্ধান করছে পুলিশ। একটিপক্ষকে চাপ প্রয়োগ করলে মেয়েটিকেই জিডি হওয়ার পরদিনই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার কারণ সন্ধানে পুলিশ এখনো কাজ করছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া নিখোঁজ জিডিমূলে ভিকটিম উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে ইশরাতের বাবা রেজাউল করিম  বাবু সারেং-এর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..