× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

জবি ছাত্রদলের বিক্ষোভ

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্র্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কমিটি হচ্ছে সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয়, বিবাহিত এবং অযোগ্যদের দিয়ে, এমন খবরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে সংগঠনটির শতাধিক নেতা-কর্মী। এ সময় তারা কমিটিতে ত্যাগী ও দলের জন্য নিবেদিতদের দিয়ে কমিটি করার দাবি জানান। একই দাবিতে গত শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী খন্দকার রাজ্জাকুর রহমান রাজের নেতৃত্বে স্মারকলিপি দেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রদল নেতা-কর্মী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা আন্দোলন সংগ্রামে সক্রিয়দের দিয়ে কমিটি করার দাবি জানান। প্রায় ঘণ্টাখানেক তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, বিবাহিত, সন্তানের পিতা ও সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয়দের দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি সাজানো হচ্ছে। বিশেষ একটি মহল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পকেট কমিটি করছে।

তারা জানান, বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে জীবনবাজী রেখে কাজ করার চেষ্টা করেছে, মামলা খেয়েছে, গ্রেফতার হয়ে গুম ছিল, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে, জেল খেটেছে তাদেরকে বাদ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হচ্ছে। তাদের মতে, এই ধরনের কমিটি ছাত্রদলের সাংগঠনিক ভিত আরো দুর্বল করবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বাপর সময়ে বিএনপির আন্দোলনের ‘কার্যকর ভূমিকা’ রাখতে পারেনি ছাত্রদল। এ নিয়ে তৎকালীন নেতৃত্বকে দায়ী করে নতুন নেতৃত্ব দেওয়ার জোর দাবি ওঠে। এর প্রেক্ষিতে দ্বিতীয় দফায় সরকারবিরোধী আন্দোলনে নামার আগে দল পুনর্গঠনের অংশ হিসেবে ওই বছরের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১ সদস্যবিশিষ্ট ওই আংশিক কমিটির মধ্যে সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ও সম্পাদকম-লী মিলিয়ে ১৫৩ জনের নাম ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু দেড় বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটিগুলোও আলোর মুখ দেখেনি।


এ ক্যটাগরির আরো খবর..