ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শততম জন্মদিন বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসেবে ঘোষনা করায় দিবসটি এবারে উৎসব মুখর পরিবেশে পালনের কথা থাকলেও বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মহামারী নোভেল করোনা ভাইরাসের কারণে দিবসটি সংক্ষেপে পালন করে উপজেলা প্রশাসন।
আজ সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনী, সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করেন সাংসদ শহীদুজ্জামান সরকার এম.পির পক্ষে দলীয় নেতাকর্মী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা প্রেস ক্লাব, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, উপজেলা পারগানা বাইসি, সরকারি এম এম. কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা, সফিয়া ও প্রাথমিক শিক্ষক সমিতি।
পরে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, ইউএনও গনপতি রায়, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার সেলিম রেজা, সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী, প্রধান শিক্ষক এস.এম. খেলাল ই রব্বানী, আব্দুর রহমান, সাবিহা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল, কেন্দ্রীয় সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সম্পাদক শাহজাহান কবির, প্রধান শিক্ষক আবু সালেহ,সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


