উন্নয়ন ও নেতৃত্বের ওপর জনগণের আস্থার প্রতিফলন এই বিজয় -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নেতৃত্বের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আসার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকা-ের জন্য জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। নির্বাচনে যুব সমাজের শতভাগ ভোট নৌকায় পড়েছে। কারণ যুব সমাজ বুঝতে পেড়েছে শেখ হাসিনা সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত এক বছর যাবৎ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। নির্বাচনি এলাকাতে সভা সমাবেশ করেছে। গণমানুষের সাথে কাজ করেছে। দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। আওয়ামী লীগের ইশতেহার জনগণ গ্রহণ করেছে। মানুষ উন্নয়নের ওপর আস্থা রেখেছে। তাই সুন্দর আগামী ভবিষ্যতের জন্য ভোট দিয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর-রহমান এবং অধীন দপ্তরের প্রধানগণসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।