× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২১৮জনের নিয়োগ

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

জব ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেকানিক পদে ২১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। মেকানিক পদে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে মাগুরা, নড়াইল, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ৩০ জুন-২০১৭ পর্যন্ত ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে (http://dphe.gov.bd/) গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। তা পূরণ করে প্রকল্প পরিচালকের (সদস্য সচিব) কার্যালয় থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাগুলোয় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, সপ্তম তলা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ১৪ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র অফিস চলাকালীন প্রেরণ করতে হবে। আবেদনপত্র সরাসরি পৌঁছানোর শেষ তারিখ ১৭ আগস্ট-২০১৭ পর্যন্ত।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখুন :


এ ক্যটাগরির আরো খবর..