× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

এনডিএম রিপোর্ট

জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন -ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
বাঁচতে হলে পদত্যাগ করুন

প্রধানমন্ত্রী আজ জাতির কাছে খলনায়কে পরিণত হয়েছে। কোটা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী যে বর্বর হত্যাকান্ড চালিয়েছে তার সকল দায়ভার এই মাফিয়া সরকারের। আজ ছাত্র-জনতার যে ঢল রাজপথে নেমেছে সেটা আমাদের বাংলা বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (৩রা আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ এসব কথা বলেন।

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, “আপনারা যুদ্ধাপরাধের বিচারে নামে প্রহসন করে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। আর আজকে রাজনৈতিক শেষ অস্ত্র হিসাবে সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে সব সহযোগী সংগঠনসহ নিষিদ্ধ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, ২০০৯ সালের এই আইনে যদি কোন সংগঠনকে নিষিদ্ধ করতে হয় তাহলে সবার আগে আববার-বিশ্বজিৎ হত্যাসহ অসংখ্য হত্যা, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ছাত্রলীগকে সর্বপ্রথম নিষিদ্ধ করতে হবে।”

২৪ ঘন্টার মধ্যে চলমান আন্দোলনে আটক সকলের মুক্তি দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “শিক্ষার্থীদের তোপের মুখে শুক্রবারে আদালত বসিয়ে যেভাবে আটক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জামিন দিয়েছেন ঠিক সেভাবে আজকের মধ্যে অবৈধভাবে আটক সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অন্য নেতৃবৃন্দ, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমাদের ছাত্র সংগঠনের সভাপতি মাসুদ রানা জুয়েলসহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ এবং অসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “আমরা তাঁদের এসব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা জানাচ্ছি। দেশবাসিকে আহ্বান জানিয়ে বলব কোন ব্যানার ছাড়াই রাজপথে নেমে আসুন। এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের কাছে বিচার চেয়ে লাভ নাই। এদের পদত্যাগই এখন একমাত্র সমাধান।”

ববি হাজ্জাজ বলেন, “রক্তে রাঙা হাত নিয়ে সরকার পরিচালনার কোন নৈতিক অধিকার আওয়ামী লীগের নেই। হেলিকপ্টার থেকে গুলি, রিমান্ডের নামে নির্যাতন, গণগ্রেফতার, জোরপূর্বক পুলিশ হেফাজতে আটক এবং ইন্টারনেট বন্ধ রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। এদেশের মাটিতে এসবের বিচার হবেই ইনশাআল্লাহ্‌।”


এ ক্যটাগরির আরো খবর..