পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে

‘পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করে পুলিশকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশের উন্নয়নে সরকারের এই ব্যয়কে জনগণের স্বার্থে একটি বিনিয়োগ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পুলিশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার ধাপে ধাপে পুলিশের জনবল বাড়িয়েছে। তাদের বেতন বাড়িয়েছে। আগে পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা ছিল না। এখন তা করা হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করেছে এই সরকার।’

তিনি বলেন, ‘জনবল বাড়িয়ে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে যাতে তার জনগণের সেবায় আরও বেশি সম্পৃক্ত হতে পারেন।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক দিকে থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা ধরে রাখতে হবে। জাতির পিতা যেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ পদক পাওয়া সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে তিনি পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।