টেড কেনেডি জুনিয়রের হাতে ফ্রেন্ডস অব বাংলাদেশ তুলে দিলেন প্রধানমন্ত্রী

টেড কেনেডি জুনিয়রের হাতে ফ্রেন্ডস অব বাংলাদেশ তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ব্যাপক অবদান রেখেছিলেন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রয়াত এ বন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ তার ছেলে টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেড কেনেডি জুনিয়র ও তার পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগদানকালে প্রধানমন্ত্রী এই পদক তুলে দেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে টেড কেনেডি জুনিয়রের প্রয়াত পিতা মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি সিনিয়রের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ পদক তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ কথা জানান।‘ফ্রেন্ডস অব বাংলাদেশ

এর আগে রোববার সকালে কেনেডি জুনিয়র, তার পত্নী ক্যাথরিন কেনেডি, মেয়ে কাইলি কেনেডি এবং ছেলে টেডি কেনেডি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিক্সনের প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকা সত্ত্বেও প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির সমর্থন ও অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রচারনা চালানোর এবং ১৯৭২ সালে বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সিনেটের সাবেক সদস্য টেড কেনেডি জুনিয়র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে যোগ দিতে বাংলাদেশে অবস্থান করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।