× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

পিআইডি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার -পানিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
জনগণের প্রত্যাশা

বন্যার ক্ষতি কমাতে সরকারের পদক্ষেপ সফল করতে জনগণের মতামত ও সহযোগিতা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার।  বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২২ সেপ্টেম্বর বিকেলে, ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, মুছাপুর রেগুলেটরের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমীক্ষা করে এর পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাঁধের কাছ থেকে মাটি তুলতে না পারে তার ব্যবস্থাও করা হবে। সোনাগাজী ও কোম্পানিগঞ্জের ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, নদী দখলমুক্ত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সাহেবের ঘাট ব্রিজ মেরামত ও বাকা নদী সোজা করার উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক বাহিনী, বিজিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বন্যার ক্ষতি ও পুনর্বাসন এবং স্থানীয় জনগণের সমস্যার সমাধানে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..