× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

জনগণের কাছে আ’লীগ আপদ বিএনপি বিপদ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

দেশের জনগণের কাছে এখন আওয়ামী লীগ আপদ আর বিএনপি বিপদে পরিণত হয়েছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির নেতারা। তাদের মতে, এই দুই অশুভ শক্তির হাত থেকে এখন দেশের মানুষ মুক্তি চায়। আর মুক্তির দিশারী জাতীয় পার্টি।

শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারার সৌদিয়া কমিউনিটি সেন্টারে থানা জাপা আয়োজিত এক যৌথসভায় এ মন্তব্য করেন ঢাকা মহানগর জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন দে।
যৌথসভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জাপার সভাপতি আব্দুর রব চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সভাপতি শামসুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা সরকার, মো. মিয়া চৌধুরী, আব্দুল গফুর চৌধুরী, রফিক আহমেদ, আলী আকবর প্রমুখ।
জাপা নেতা সুজন দে তার বক্তব্যে বলেন, ‘দেশবাসী আ’লীগ ও বিএনপির কাছ থেকে মুক্তি চায়। এ দুটি দল জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ ও জনগণের জন্য কোনো কাজ করেনি। তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ না করে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য জনগণের সম্পদ লুটপাটে ব্যক্ত সময় পার করছেন। তাই এখন এই দুই দলকে না বলার সময় এসেছে।’


এ ক্যটাগরির আরো খবর..