× Banner
সর্বশেষ
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

জনগণের উপকার হয় এ সব স্হানে টাকা ব্যয় করতে হবে -পরিকল্পনা মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Raniganj-Bridge-visit.jpg

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে। আমরা টাকা বরাদ্দ দেব সংশ্লিষ্টদের ভালো কাজ করতে হবে।  জনগণের উপকার হয় এ সব স্হানে টাকা ব্যয় করতে হবে। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রীর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষ এ কথা বলেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি।

ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সঙ্গে স্বল্প সময়ে রাজধানীর সড়ক যোগাযোগ স্হাপন করা হবে। একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ না করে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..