× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

জঙ্গি তৎপরতা শুরু করেছে বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী চক্র দেশে জঙ্গি তৎপরতা শুরু করেছে। গণতন্ত্রের কথা বলে তারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

আজ শনিবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। আমরা বীরের জাতি। সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে পরাজিত হব না।’

কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (জিএম) কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, নশরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর ইসলাম।

কলেজের প্রভাষক মাহমুদুল হক কোরাইশি দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস চন্দ্র পাল।

পরে মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া একই অনুষ্ঠানে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের পালপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..