× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীসহ দুইজন নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।

তিনি বলেন, এ অভিযানে ২জন নিহত, চার জন আত্মসমর্পণ করেছেন এবং ২ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে একজন জঙ্গি সুমনের স্ত্রী, তিনি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। আরেকজন আজিমপুরে নিহত জঙ্গিদের অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আবির ওরফে আদর।

জঙ্গি মুসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুসা নিজেই ইমতিয়াজ পরিচয়ে বাসা ভাড়া নেয়। সে হয়ত চলে গেছে, অথবা বাসার বাইরে ছিল। আমরা খুব দ্রুতই তাকে ধরে ফেলবো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ভোর থেকে অভিযান শুরু হয়েছে। দুপুরেই অভিযান শেষ। এখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ যাবতীয় কাজ নিয়ম অনুযায়ী শেষ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর বাড়িটিতে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঢুকেছে। এরপর ক্রাইম সিন ইউনিটও সেখান থেকে আলামত সংগ্রহ করবে বলে জানা গেছে।

শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..