স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি, জামায়াতের পক্ষ না নিলে অনেক আগেই বাংদেশের মাটি থেকে জঙ্গি দমন সম্ভব হতো । বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু্।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় নারকীয় জঙ্গি হামলার পরও খালেদা জিয়া জঙ্গি দল জামায়াতের সংঘ ত্যাগ না করায় জঙ্গিবাদবিষয়ক পরীক্ষায় ক্রমাগত ফেল করছেন। যদি তিনি তাদের (জামায়াতের) সংঘ ত্যাগ করতেন তাহলে অনেক আগেই বাংদেশের মাটি থেকে জঙ্গি দমন সম্ভব হতো।’
ইনু বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার হামলার পর জঙ্গি আবারও প্রমাণ করল তারা অমানষু ও দানব। এরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারকে উৎখাত করতে চায়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কয়েক ঘণ্টার মধ্যে গুলশানকে জঙ্গি মুক্ত করেছি। আমরা পারছি জঙ্গি ধ্বংস করতে। যা করতে অনেক শক্তিশালী রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু শেখ হাসিনার সরকার ২৪ ঘণ্টা জেগে থাকায় এটি করতে সম্ভব হয়েছে।’
সংগঠনের সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে জাসদের সংসদ সদস্য শিরীন আক্তার ও জাসদের প্রাক্তন সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।




