× Banner
সর্বশেষ
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর মানবিক অঙ্গীকারে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব – ডা. জুবাইদা রহমান জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেলেন প্রদীপ দাস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

মাদারীপুরের কৃতি সন্তান প্রদীপ দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক মনোনয়ন পেয়েছেন।

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রদীপ দাস মাধ্যমিক পরিক্ষা ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ঢাকা বোর্ডের তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল জগন্নাথ হল ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথচলা।

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ জগন্নাথ হল ছাত্রলীগের( রাজেশ-সজীব কমিটির) সহ-সম্পাদক নির্বাচিত হন। সততা, বিশ্বস্ততা ও দলের প্রতি একনিষ্ঠতার জন্য জগন্নাথ হল ছাত্রলীগের বর্তমান (সঞ্জিত- উৎপল) কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মনোনীত জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রদীপ দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ আমার উপর আস্থা রেখে জগন্নাথ হল ছাত্র সংসদের যে দায়িত্ব আমায় অর্পণ করার জন্য মনোনীত করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি নির্বাচিত হলে জগন্নাথ হলের সকল শিক্ষার্থী বন্ধুদের অধিকার রক্ষায় আমার সততা ও কর্তব্যের কোন ঘাটতি থাকবে না। আমি সর্বদা জগন্নাথ হল সাধারণ শিক্ষার্থী বন্ধুদের পাশে থাকার অঙ্গিকার করছি।


এ ক্যটাগরির আরো খবর..