× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে সমগ্র দেশে ভার্চুয়াল রেকর্ড রুম – ভূমিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

ঢাকা: আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলার ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে। বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

 আজ বৃহস্পতিবার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে, ‘হাতের মূঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করার সময় এসব কথা বলেন। এসময় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্যে ভূমি মন্ত্রণালয়ের উপহার।

ভূমি ব্যবস্থাপনা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, এখন ভূমি মন্ত্রণালয়  ও এর আওতাধীন সংস্থায় কাজের গতি অনেক বেড়েছে। দেশের বাণিজ্যিক স্বার্থে মন্ত্রী উপস্থিত ভূমি কর্মকর্তাদের কোম্পানি টু কোম্পানি হস্তান্তর হওয়া জমির নামজারি যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়ে বলেন, আমারা খুব তাড়াতাড়ি নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে যেন করা যায় সে ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।


এ ক্যটাগরির আরো খবর..