চীন থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস ইতোমধ্যে পৌঁছে গেছে বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে, আর মৃতের সংখ্যা পৌঁছে প্রায় পাঁচ হাজারে।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সদস্য আট দেশেই এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৭৪ জনের মধ্যে এ রোগ ধরা পড়েছে, সেখানে মৃত্যু হয়েছে একজনের। পরিস্থিতির অবনতি এড়াতে ভারত অধিকাংশ ক্ষেত্রে বিদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে, যা শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে।
মোদী তার টুইটে লিখেছেন, “আমাদের নাগরিকদের কীভাবে সুস্থ রাখা যায়, সে বিষয়ে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি। রিটুইট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, সার্ক অঞ্চল ও বিশ্বের জন্য ’পরীক্ষার এই সময়ে’ ভারতের প্রধানমন্ত্রী ও তার প্রস্তাবে সম্মতি জানানো সরকার ও রাষ্ট্রপ্রধানদের আলোচনায় একটি কার্যকর উপায় বেরিয়ে আসবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রত্যাশা করছেন।