× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ছেড়া পোশাকে ৫ম শ্রেণীর পুজাকে বাগানে ফেলে পলায়ন লফির উদ্দিনের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২০
ছেড়া পোশাকে বাগানে পুজা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় অত্যন্ত গরিব, অসহায় রিক্সা চালক শ্রী মুকুল চন্দ্র নামে এক বাবার ১২ বছর বয়সী একলতি মেয়ে পুজাকে একা পেয়ে তুলে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে লফির উদ্দিন সেতু (৩০)। ছেড়া পোশাক ও শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ সহ পুজাকে উদ্ধার করে প্রতিবেশিরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামে।  ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আজ বাদী হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেছে মেয়েটির বাবা শ্রী মুকুল চন্দ্র।
রিক্সা চালক মুকুল চন্দ্র দি নিউজকে বলেন, আমরা নিতান্ত গরিব ও অসহায়। রিক্সা চালিয়ে সংসার চলে। ধর্ষক মো: লফির উদ্দিন সেতু খুব শক্তিশালী। সে খয়বর কানার ছেলে উপজেলার মৈনম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইয়াসিন আলি রাজার শ্যালক, উপজেলার মৈনম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইয়াসিন আলি রাজার শ্যালক।
তিনি দি নিউজের প্রতিনিধিকে আরো বলেন, আমার মেয়ে পুজা ৫ম শ্রেণীতে পড়ে। ওর বয়স মাত্র ১২ বছর।
দেখুন ওর বুকে ও গালে একাধিক কামড়ের দাগ রয়েছে। প্রসাদপুর হসপিটাল থেকে ফিরে এসে বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছে ও।
পুজার মা অভিযোগ করেন, আমাদের অনুপস্থিতির সুযোগে ওকে একা পেয় খয়বর কানার ছেলে লফির উদ্দিন সেতু ধর্ষনের চেষ্টা করে। লফির পুজার শরীরের জামা কাপড় ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানি ঘটায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ৩৩। আসামিকে আটকের চেষ্টা চলছে।
প্রতিবেশিরা বলেন, মাত্র ৫ম শ্রেনীতে পড়ুয়া এই শিশু নির্যাতন জন্য সংশ্লিষ্ট এলাকার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বশীল সকল সচেতন মহলের জরুরী দৃষ্টি আকর্ষণ করছি। এরকম ঘটনা বর্তমানে অহরহ ঘটছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই পুজা রিকশাচালকের মেয়ে বলে যেন আসামী পার পেয়ে না যায়।


এ ক্যটাগরির আরো খবর..