শরীয়তপুর প্রতিনিধি : মঙ্গলবার (৫ ডিসেম্বার ২০১৭ ইং) তারিখ সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে দৈনিক গণমুক্তির নির্বাহী সম্পাদক ও শরীয়তপুরের কৃতি সন্তান মোঃ শাহাদাৎ হোসেন শাহীন ছেলে সন্তানের জনক ও স্কুল শিক্ষক লাভলী শাহীন জননী হয়েছেন। তারা নবজাতকের জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক শাহাদাৎ হোসেন শাহীনের বাড়ী শরীয়তপুর সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় সংবাদপত্রের সাথে জড়িত আছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সংগঠণ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক সংগঠণের সাথে নানানভাবে জড়িত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।





