× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

ছেলের জীবন বাঁচাতে এক অসহায় বিধবা মা শেফালীর আকুল আবেদন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

রাই-কিশোরীঃ ছোট বেলায় বাবা হারা চিরঞ্জিৎ দত্ত (তন্ময়) মাকে নিয়ে সংসার। মাগুরা পলিটেকনিক ইন্সিটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৫ম সেমিস্টারের প্রথম সিফটের ছাত্র। মা ছোট খাট একটা চাকরী করতেন। মা ছেলের সংসার হেসে খেলে মোটামুটি ভাবে চলে যাচ্ছিল। কিন্তু সুখের সংসারে নেমে এলো কাল। হটাৎ করে ছেলে অসুস্থ হওয়ায় ডাক্তারের কাছে নেয়া হয়। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করার পর জানা গেল চিরঞ্জিৎ এর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। মাথায় আকাশ ভেঙ্গে পড়লেও থেমে থাকেনি মা শেফালী।  

ঘটনাটি ঘটেছে যশোরের বেজপাড়া গ্রামের তালতলায়। শেফালীর স্বামী মৃত বিক্রমজিৎ দত্ত। তিনি তালতলার ১২/এ পিয়ারী মোহন রোডে থাকেন। ছেলের চিকৎসার জন্য তিনি দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। ছেলেকে নিয়ে ছোটাছুটিতে তার চাকরি টাও চলে যায়। কিন্তু থেমে থাকেননি অসহায় বিধবা মা।

চিরঞ্জিৎ এর মা শেফালী দেবী বলেন, আমি আমার ছেলের চিকিৎসা করাতে করাতে সর্বস্বান্ত হয়ে গেছি। তবুও আমি থেমে নেই। আমার একমাত্র শিব রাত্রির সলতে, আমার বুকের ধন ওকে চিকিৎসা করাতে করাতে চাকরী, জায়গা জমি সর্বস্ব খুইয়ে আজ আমি নিঃশেষ হয়ে গিয়েছিবর্তমানে কিডনী সংযোজন করার জন্য আমার ছেলে ভেলোর CMC হসপিটালে ভর্তি আছে।

তিনি তার ছেলেকে সুস্থ করার আকুতি নিয়ে বলেন, আমি বাংলাদেশ, ভেলোর ও কোলকাতা নামি দামী হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়ে নিঃশ্বেস হয়ে গেছি। কিন্তু ছেলেটাকে সুস্থ করতে পারিনি। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা আমার মত একজন বিধবা মায়ের পক্ষে একা বহন করা কোনভাবেই সম্ভব না, তাই ছেলেকে বাঁচানোর জন্য দেশ-বিদেশের সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি, সাধ্য অনুযায়ী এ মুহূর্তে সাহায্যের হাত প্রসারিত করার জন্য। আপনাদের সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন বিধবা মায়ের বুকের ধন। আমার মোবাইল নাম্বার +91 84206 87609 (ভারত)।

সহযোগীতার হাত বাড়ানোর জন্য নিচে ব্যাংক, বিকাশ ও রকেট নং দেওয়া হল : মোবাঃ ০১৯৬২-৬৯৪৬২৫ (মা), বিকাশ ০১৯৬২৬৯৪৬২৫ (রুগীর মা শেফালী দেবি) ০১৭১৫১৪৫৪৫৯ (রগীর মামা) ব্যাংক হিসাব নং- (Al-Arafah Islami Bank Ltd. Bank Account No: 0301120041510 (Savings) Jessore Branch : (015410948) ।


এ ক্যটাগরির আরো খবর..