× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

ডাবল সেঞ্চুরি করে ছেলের জন্য ডাইনোসর হলেন মুশফিক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

আমার ছেলে ডাইনোসর খুব পছন্দ করে। ও ডাইনোসর দেখলে খুব মজা পায়। ডাবল সেঞ্চুরি করার পর সেটিই শুধু দেখাতে চেয়েছি। ডাবল সেঞ্চুরিটা আসলে ওর জন্য।

সংবাদ সম্মেলনে মুশফিক বললেন তাঁর ডাবল সেঞ্চুরি উদযাপনের গল্প, আগে থেকে ওভাবে চিন্তা করিনি। (ডাবল সেঞ্চুরি) করার পর এভাবে করতে হবে, সেটিও ভাবিনি। আমার ছেলে ডাইনোসর খুব পছন্দ করে। ও ডাইনোসর দেখলে খুব মজা পায়। ডাবল সেঞ্চুরি করার পর সেটিই শুধু দেখাতে চেয়েছি। ডাবল সেঞ্চুরিটা আসলে ওর জন্য।

ডাবল সেঞ্চুরি উদযাপনের গল্প তো শোনা হলো। কিন্তু সেঞ্চুরি পর ব্যাটটা শূন্য যেভাবে সপাটে ঘোরালেন, সেটি কার উদ্দেশে? পাকিস্তান সফরে যাননি বলে ব্যাটিং লাইনআপ ঠিক রাখতে জিম্বাবুয়ে টেস্ট থেকে তিনি বাদও পড়তে পারেন—কদিন আগে এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দেশের ক্রিকেটে। গুঞ্জনটা সত্যি হয়নি ঠিকই, তবে আজ সেঞ্চুরির পর কি সেটিরই জবাব দিলেন মুশফিক? মুশফিক হেসে জানালেন, কাউকে জবাব দিতে তিনি খেলেন না, ‘ওটাও কারও উদ্দেশে নয়।

আমার ক্যারিয়ার যতটুকুই হয়েছে, কারও প্রতি প্রতিশোধ নেওয়া বা এমন কিছু কখনো করিনি। সব সময়ই মনে করি নিজের জন্য লড়াই করব। যত দিন খেলি, যে কয় ম্যাচ খেলি, এভাবেই লড়ে যাব। হ্যাঁ, পূর্বপরিকল্পনা ছিল না। এটা ছিল, যদি ডাবল সেঞ্চুরি করতে পারি, সেটি ছেলের জন্যই করব।


এ ক্যটাগরির আরো খবর..