× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ছুরি নিয়ে হামলা জাপানের প্রতিবন্ধী সেবাকেন্দ্রে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ছুরি নিয়ে ঢুকে পড়া এক যুবকের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৫ জন। ঘটনাটি ঘটেছে জাপানে মানসিক প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানী টোকিও থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে কানাগাওয়া প্রদেশের সাগামিহারা এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর সাতোশি উয়েমাতসু নামের এক যুবক নিজেই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। তার বয়স ২৬ বছর।

সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ওই সেবাকেন্দ্রের প্রাক্তন কর্মী ছিলেন তিনি। সাতোশি সব প্রতিবন্ধীকে শেষ করে দিতে চেয়েছিলেন। রাত তিনটার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন সাতোশি ।

পুলিশ জানায়, হামলাকারী সাতোশি সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই সেবাকেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ভেতরে থাকা লোকজনকে ছুরিকাঘাত করতে থাকেন। হামলার সময় সেবাকেন্দ্রে আটজন কর্মী ও প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন।

অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, চিকিৎসকরা ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, জাপানে নির্বিচার হত্যাকাণ্ড বা ব্যাপক সহিংসতা খুব একটা দেখা যায় না। এর আগে ২০০১ সালে একটি স্কুলে আট শিশুকে ছুরি চালিয়ে হত্যা করে সাবেক এক দ্বাররক্ষী। ২০০৮ সালে টোকিওতে এক ব্যক্তি ভাড়া করা ট্রাক একটি দোকানের ওপর উঠিয়ে দেন। এতে সাতজন নিহত হয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..