× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছাত্রলীগের বিতর্কিত কমিটি অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সম্মেলন ছাড়াই শুধুমাত্র প্রেস রিলিজের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তারাগঞ্জ চৌপথীস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের রংপুর জেলা সভাপতি মেহেদী হাসান রনির উপর আনীত অভিযোগ আদালতে সত্য প্রমাণিত না হওয়ায় গত ৩১ জানুয়ারি তার উপর আরোপিত অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করে প্রেস রিলিজ দেয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

যেখানে ৩১ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি মেহেদী হাসান রনিকে স্বপদে বহাল করে সেখানে ওই দিনই কিভাবে ভারপ্রাপ্ত জেলা সভাপতি সুমন সরকার কোন রকম সম্মেলন ছাড়াই তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গোপনে অনুমোদন করে তা আমাদের বোধগম্য নয়। আমরা এই কমিটি মানি না, মানব না।

আমরা তারাগঞ্জে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্মেলনের মাধ্যমে একটি সুসংগঠিত কমিটি চাই। আমাদের দাবী মানা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান রাকিব, সহ-সম্পাদক ইমরান হোসেন মুন, রুবেল, ইউনুস, মাহিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..