× Banner
সর্বশেষ

নিজস্ব প্রতিবেদক

ছাত্ররাজনীতি হতে হবেমেধা ও যোগ্যতার ভিত্তিতেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ছাত্ররাজনীতি হতে হবেমেধা ও যোগ্যতার ভিত্তিতেই: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ছাত্ররাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল তা উপড়ে ফেলে ছাত্রদলকেই সুষ্ঠু ধারার রাজনীতির মূল নিয়ামক হতে হবে।

গতকাল রাতে চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফাতার মাহফিলে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ ম‌ওকুফসহ একাধিক জনকল্যাণমূলক কাজ সফলভাবে শুরু করেছে।

কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যেন আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

ওমরগণি এম‌ইএস কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক আজিজ ও সদস্য সচিব মীর্জা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চবি ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন মহসিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..