ছাতকে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ ড্রীম ফিউচার ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে গ্রামের বন্দরপাড়া (নয়াপুল) সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সমাজসেবী মো. সানাওয়ার আলী। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ একাডেমী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরআগে টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচে ভাই ভাই স্পোর্টিং ক্লাব খুরমার মুখোমুখি হয় রাকিব আলী স্পোর্টিং ক্লাব মঈনপুর।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ের ৫মিনিট পূর্বে বিদ্যুৎ জনিত কারণে শেষ করতে বিপত্তি ঘটলে টসের মাধ্যমে ম্যাচের নিস্পত্তি ঘটে। এতে টুর্নামেন্টের প্রথম পুরস্কার বিজয়ী হয় রাকিব আলী স্পোর্টিং ক্লাব মঈনপুর। টুর্নামেন্টে ভাই ভাই স্পোর্টিং ক্লাব খুরমা দ্বিতীয় ও ড্রিম ফিউচার ফুটবল একাডেমী সিংচাপইড় তৃতীয় স্থান অর্জন করে।
2 Attachments

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।