× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ছাগল ছানাকে দুধ পান করাচ্ছে গাভী

admin
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ একটি গাভী তার নিজের দুধ  পান করতে দিচ্ছে ছাগল ছানাকে। ভিন্ন দুই প্রাণির মধ্যে সখ্যতার ঘটনাটি মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া পূর্বপাড়া এলাকায় এখন ব্যাপক আলোচিত।

গাভির মালিক ইমারত ফকির জানান,দেড় মাস আগে প্রায় একই সাথে তার গাভি ও ছাগল বাচ্চা প্রসব করে। মা ছাগলটির দুধ দেওয়া  বন্ধ করে দিলে তারা বিপাকে পড়েন।একই গোয়ালে থাকায় গাভি ও ছাগল ছানার সাথে সখ্যতা গড়ে উঠে। একপর্যায়ে দেখা যায় গাভিটি ছাগল ছানাকে দুধ দিতে শুরু করে। এরপর থেকে ছাগলছানা নিয়মিত গাভির দুধ পান করছে। এতে ছাগলছানাটি দ্রুত বড় হয়ে উঠছে।

গতকাল  রোববার বিকেলে সরেজমিনে গিয়েদেখা গেছে এ দৃশ্য। গাভিটির একটি বাছুর রয়েছে। বাছুর ও ছাগলছানা পালাক্রমে দুধ পান করে।  সবসময় ছাগলছানাটি গাভির আশপাশেই থাকে। মায়ের সাথে ছাগলছানাকে তেমন ভিড়তে দেখা যায় না।

প্রতিবেশি রেজাউল ইসলাম জানান, ভিন্ন দুটি প্রাণির মধ্যে এই সখ্যতা ও দুধ পান করতে দেওয়ায় বিষয়টি আলোচিত ও বিরল। এই ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন গ্রামের লোকজন ভিড় করছেন। মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন,‘গাভির দুধ খাওয়ানোর ঘটনাটি ব্যতিক্রম। দীর্ঘ কর্মজীবনে তিনি এধরণের ঘটনা দেখেননি বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..