× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্ক

ছয় দিনের যুদ্ধে ইরানে নিহত ৬৩৯ আর ইরসরাইলে নিহত ২৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন মানুষ প্রাণ

ইরান-ইসরায়েল সংঘাত বেড়েই চলছে। গত ছয় দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন; সেইসঙ্গে আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

ইরানের ভেতরে গড়ে তোলা স্থানীয় সূত্রের নেটওয়ার্ক এবং দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

এর আগে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

ইরান সরকার এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের হালনাগাদ সংখ্যা জানায়নি। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। অন্যদিকে ইসরায়েলে ইরানি হামলায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণ গেছে।


এ ক্যটাগরির আরো খবর..