× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছবি সংরক্ষণ করা যাবে ব্রাউজারে

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিভিন্ন ইন্টারনেট ব্রাউজারে লিংক সংরক্ষণ করা গেলেও, ছবি সংরক্ষণের সুবিধাটি কোনো ব্রাউজারেই ছিল না। তবে এবার ব্রাউজারে ছবি সংরক্ষণের সুবিধাটিও মিলবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইলের ব্রাউজারের জন্য এ সুবিধা চালু করেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব-এর খবরে বলা হয়েছে, এখন থেকে গুগলে ছবি সার্চ করার সময় মোবাইল ফোনের ব্রাউজারে দরকারি ছবিগুলো সংরক্ষণ করে রাখা যাবে। মোবাইল ব্রাউজারে ছবি সার্চ করার সময় দরকারি ছবিটি সংরক্ষণ করে রাখতে চাইলে ছবির পাশে থাকা স্টার ট্যাপটিতে ক্লিক করলে ছবিটি ব্রাউজারে সংরক্ষণ হয়ে যাবে। পরবর্তীতে ব্রাউজারে ঢুকলেই ছবিটি পাওয়া যাবে, কষ্ট করে আবার গুগলে খুঁজতে হবে না। একাধিক ছবি সেভ করে রাখতে চাইলে একটি ফোল্ডার করে বিভিন্ন ছবি সংরক্ষণ করা যাবে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য দেশের অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ব্যবহারকারীদের জন্য ব্রাউজারে ছবি সংরক্ষণের নতুন এই সুবিধাটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..