× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নিউজ ডেক্স

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার ৩ গোলে পিএসজিকে বিদায় করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বেনজেমার ১৮ মিনিটের ঝড়ো পারফর্মেন্সের কাছে বিবর্ণ হয়ে থাকলো মেসি-নেইমার-এমবাপেরা।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় পরের ধাপে গেল কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথমার্ধে সমান ৮টি করে শট নিয়েছে দুই দলই। তবে গোলের দেখা পেয়েছে শুধু পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটের সময় নেইমারের বাড়ানো থ্রু বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তরুণ ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৪তম মিনিটে আবারও জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে। কিন্তু তিনি ছিলেন অফসাইডে। ফলে গোল বাতিল হয়।

এরপরই আসে বেনজেমার সেই জাদুকরী ১৮ মিনিট। ম্যাচের ৬০তম থেকে ৭৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জেতানোর পাশাপাশি শেষ আটের টিকিট এনে দেন এ ফরাসি তারকা। অবশ্য এতে বড় অবদান ছিল পিএসজির দুর্বল রক্ষণেরও।

ফলে দুই লেগ মিলে ২-৩ গোলে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় পিএসজিকে। ফলে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আগেভাগেই ভেঙে গেল প্যারিসের ধনী ক্লাবটির।


এ ক্যটাগরির আরো খবর..