× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চৌগাছায় ক্লিনিকের টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

যশোর অফিস: যশোরের চৌগাছায় পল্লবী ক্লিনিকের টয়লেটের ভিতর থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ছমির উদ্দিন (৪০)। তিনি উপজেলার কিসমত খানপুর গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে।

ক্লিনিক মালিক মিজানুর রহমান জানান, ছমির উদ্দিন ডাক্তার দেখাতে এসেছিলেন। টয়লেটে গিয়ে দরজা অনেকক্ষণ বন্ধ করে রাখেন। তখন থাকায় রোগীরা বিষয়টি এসে আমাকে জানায়। আমি গিয়ে দেখি, দরজা ভেজানো রয়েছে। দরজা খুলে দেখি ওই ব্যক্তি টয়লেটের দেয়ালে ঠেস দিয়ে পড়ে রয়েছে। থানায় সংবাদ দিলে পুলিশ এসে ওই ব্যক্তিকে করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..