× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

চেয়ারম্যান ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

হাফিজুল ইসলাম,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামের মৃত ইরফান আলীর পুত্র ছত্তার আলী জুড়ীতে  সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান ফয়াজ আলীর রোষানলে পরে পরিবারের সদস্যদের নিয়ে বসত বাড়ি ছেরে পালিয়ে বেড়াচ্ছেন।

থানা ও আদালতের সরনাপন্ন হয়েও চেয়ারম্যানের রোষানল থেকে রেহাই পাননি। ছত্তার আলী শুক্রবার বিকালে  জুড়ীতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ছত্তার আলী বলেন গত ৩১ মার্চ এবং ১৬ এপ্রিল তারিখে ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী নম্বর বিহীন দুটি নোটিশ গ্রাম পুলিশের মাধ্যমে তার বাড়িতে পাঠান। তিনি নোটিশ পেয়ে ইউনিয়ন কার্যালয়ে গেলে চেয়ারম্যান বলেন, কোনাগাও গ্রামের মৃত রওয়াব আলীর পুত্র কুটি মিয়া টাকা পয়সা পাবে মর্মে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তখন ছত্তার আলী মামলার নকল কপি চাইলে ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী নকল দেয়া যাবেনা বলে জানান।

ছত্তার আলী মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ পিটিশন মামলা (০৯/২০১৬(গ্রাম) দায়ের করলে বিঙ্গ আদালত ১৯/০৪/২০১৬ইং মামলাটি আমলে নিয়ে ৩১/০৫/২০১৬ ইং তারিখের মধ্যে কুটি মিয়া কর্তৃক ইউনিয়ন পরিষদের মামলার দাখিলি অভিযোগ সম্বলিত দরখাস্তের বিস্তারিত প্রতিবেদন প্রেরনের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন। ছত্তার আলীর আদালতে মামলা দায়েরের পর ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।ছত্তার আলীকে আটক করার জন্য বার বার তার বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে তল্লাশি চালায়। চলিত মাসের ৩মে জুড়ী থানায় একটি জিডি (নং৯৯)করেন। গ্রাম পুলিশ ছত্তার আলীকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে।

ইউনিয়ন চেয়ারম্যান ফয়াজ আলী তাকে প্রানে মেরে ফেলতে পারেন।তাই প্রান রক্ষার্তে ছত্তার আলী পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।সংবাদ সম্মেলে ছত্তার আলী প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..