× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

চূড়ান্ত সময়সূচি ঘোষণা পিএসএলের : ক্রিকেট বোর্ড পিসিবি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
চূড়ান্ত সময়সূচি ঘোষণা পিএসএলের

পিএসএলের ১১ তম আসর কিছুটা পিছিয়ে দেয়া হয়েছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে, আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল ২০২৬ এবং টুর্নামেন্টের পর্দা নামবে ৩ মে।

নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশো অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সময়সূচি ঘোষণা করেন। তিনি জানান, পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে পিসিবি এবং পিএসএল একসঙ্গে কাজ করছে এবং খেলোয়াড়দের যথাযথ পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

পিসিবির সাবেক ফাস্ট বোলার ও বিশ্বসেরা ক্রিকেটারদের একজন ওয়াসিম আকরাম বলেন, পিএসএল শুধু ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয় না, এটি স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ দেয়।

রোডশোতে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, পিএসএলের সিইও সালমান নাসির এবং ছয়জন জাতীয় ক্রিকেটার—সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল উপস্থিত ছিলেন।

পিএসএল ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে শুরু হয়। ২০১৮ সালে দল বেড়ে ছয়টি হয়। ২০২৬ সালের আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হচ্ছে, যা টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

পিএসএল এই বৃদ্ধির মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট প্রতিভা বিকাশে এবং বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক লাভজনকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে


এ ক্যটাগরির আরো খবর..