× Banner
সর্বশেষ
৫৪ জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা পাকিস্তান কে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চুয়াডাঙ্গায় হিন্দু কলেজ ছাত্রকে কুপিয়ে আহত

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমীতে কলেজ ছাত্র উৎপল মুখার্জী (২৬) কে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে পাশের কলা বাগানে কুপিয়ে গুরুতর আহত করে বন্ধু বাবুল আক্তারসহ তার লোকজন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত উৎপল উপজেলার দশমী গ্রামের প্রদীপ মুখার্জীর ছেলেএবং বদরগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দিবাগত রাতে উৎপল মুখার্জীকে তার বন্ধু বাবুল আক্তার বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে পাশে কলাবাগানে নিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই চুয়াডাঙ্গার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুফি উল্লাহ ও সদর থানার ওসি তোজাম্মেল হক হাসপাতালে উৎপল মুখার্জীকে দেখতে যান এবং জবানবন্দি নেন।

সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কাজী বায়েজিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..