× Banner
সর্বশেষ
দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী

ভারতীয় সেনার অগ্রাভিযানে ভূমির নিয়ন্ত্রণ হারিয়ে চীন বেকায়দায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
চীন বেকায়দায়

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতীয় সেনাবাহিনীর অগ্রাভিযানে ভূমির নিয়ন্ত্রণ হারিয়ে চীন যথেষ্ট বেকায়দায় পড়ে গেছে। এজন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মস্কোয় আলোচনায় বসার আবেদন জানিয়েছে চীন।
গত ২৯ ও ৩০ আগস্ট ভারতীয় ভূখণ্ড দখল করতে এগিয়ে আসে প্রায় ২০০ চাইনিজ সৈনিকের একটি দল। প্রস্তুত ছিল ভারতীয় সেনাবাহিনী। চাইনিজ বাহিনীর আগ্রাসন প্রতিহত করে,প্যাংগং হ্রদের দক্ষিণে পাহাড়ি অঞ্চলগুলির দখল- চীনের কাছ থেকে ছিনিয়ে নেয় ভারতীয় সেনা। গত ১৫ই জুন রাতের রক্তক্ষয়ী সংঘর্ষের পর, পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ড থেকে চীনা সৈন্য প্রত্যাহার না করায়,এই  কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে ভারত।
চীনের সীমান্তে আগ্রাসনের আবহে উভয় দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়- বলেই মনে করছেন ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত নীতি নির্ধারকরা। এছাড়া, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারত প্রয়োজনে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতেও পিছপা হবে না বলে, সাফ জানিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ সামরিক অধিকর্তাগণ। বেজিং ভাবতেও পারে নি যে, কয়েক দশকের ‘সহিষ্ণুতার’- নীতি পাল্টে এত কড়া জবাব দেবে ভারত।
অবস্থা বেগতিক দেখে, মস্কোয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে আরজি জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংগে। ভারতীয় সেনাবাহিনী সুবিধাজনক অবস্থানে থাকায়,সীমান্তে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে-  চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার সবুজ সংকেত দিয়েছে নতুন দিল্লির সাউথ ব্লক। আজ শুক্রবার সন্ধ্যায় উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা। চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংগে ইতোপূর্বে চিনেরা ক্ষেপণাস্ত্র বাহিনীর কম্যান্ডার ছিলেন। বর্তমানে তিনি চীনের স্টেট কাউন্সিলর এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য।
উল্লেখ্য, তিনদিনের  ‛সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’-এর সামিটে অংশ নিতে গতকাল বুধবার রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক তার সফরসূচীতে ছিল না। ভূরাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, চীন-ভারত সংঘাত মেটাতে পর্দার আড়ালে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..