× Banner
সর্বশেষ
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস

চীনের পরিবর্তে ভারতকে দেখতে চাইছে ইউরোপসহ অনেক দেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
চীন নয় এবার ভারত

চীনের উহানে শুরু হওয়া করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে গিয়ে বিপর্যয় মানুষের জীবন ও সার্বিকভাবে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। একারণে বিশ্ব আর চীনের সংগে আর কোন ব্যাবসায়িক সম্পর্ক রাখতে চাইছে না। অন্যদিকে ভারত সংকটময় মুহুর্তে আমেরিকাসহ অন্যান্য দেশে ঔষধ রপ্তানী করে মানবতাবাদী উদার রাষ্ট্রের প্রমাণ দিয়েছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের বিকল্প হিসাবে বিশ্ব এবার ভারতকে নিয়ে চিন্তা করছে। বর্তমানে ভারত ওষুধ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, বিভিন্ন দেশে এই সংকটের সময় ওষুধ রপ্তানি করছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশকে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্যও রপ্তানি করছে। সেই কারণে বিশ্ব এখন চীনের বদলে ভারতের সঙ্গে ব্যবসা করার কথা ভাবছে তথা ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে ফেলেছে।

ইউনাইটেড কিংডম তাঁদের দেশে 5g টেকনোলজির জন্য হুয়াবেকে সম্মতি দিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অসুস্থ হওয়ার আগেই তিনি এই 5g টেকনোলজি বাতিল করার কথা বলেছিলেন।বরিস জনসনের অসুস্থতার কারণে ব্রিটেনের বিদেশমন্ত্রী এখন সেখানকার দায়িত্ব ভার সামলাচ্ছেন। ব্রিটেনের এক আধিকারিক এই 5g টেকনোলজি আমরা বর্তমানে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। যার দরুন আবারও পরিস্কার হয়ে যাচ্ছে তারা এই সংকটের পরিস্থিতিতে চীনের সঙ্গে কোনোরকম বাণিজ্য করতে চাইছেন না।

আবার অন্যদিকে ফ্রান্সও একটি বড় ঘোষণা করেছে। ফ্রান্স জানিয়েছে এবার থেকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তারা চীনের থেকে ভারতকে বেশি প্রাধান্য দেবে। ইউরোপীয়ান ইউনিয়িনেও এখন আর একতা নেই। ভারত ব্যবসার দিক থেকে বর্তমানে খুবই বৃহত একটি মার্কেট। তাই আমরা এখন ব্যবসার দিকে ভারতের সঙ্গে বেশি সমঝোতা করব। সুরক্ষার দিকেও ভারতের উপর নির্ভর করব।

এতে করে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে। বিশ্বের অন্যন্য দেশও এখন চীনের বিকল্প হিসাবে ভারতের কথা ভাবছে। কারণ এখন বিশ্ব আর চীনকে চাইছে না। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বিশ্ব এখন চীনের সঙ্গে আর কোন ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইছে না। চীনের জায়গায় জায়গা দিতে চাইছে ভারতকে।


এ ক্যটাগরির আরো খবর..