× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

চীন ও রাশিয়াকে মানবিক হওয়ার আহ্বান জানালেন সেতুমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়াকে আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমী পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের দুই দেশের সমালোচনা করেন।

কাদের বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের গণহত্য চালিয়েছে। সেদেশ থেকে পালিয়ে  বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া রাখাইন রাজ্যে চলা সহিংসতার নিন্দা জানালেও দেশ দুটি  মিয়ানমারের প্রতি নমনীয় মনোভাব ব্যক্ত করেন। চীনা রাষ্ট্রদূত শান্তি ও নিরাপত্তা রক্ষায় মিয়ানমারের সেনাবাহিনী যে ব্যবস্থা গ্রহণ করেছে তার প্রতি সমর্থন জানান।

ওই বৈঠকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান বন্ধ ও সেখানে মানবাধিকার কর্মীদের প্রবেশের দাবি জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

চীন ও রাশিয়ার সমালোচনা করে সেতুমন্ত্রী দেশ দুটিকে এমন অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান।

তিনি বলেন, একদিকে ত্রাণের আশ্বাস, অন্যদিকে একটি অমানবিক গণহত্যাকে সমর্থন করা এক ধরনের দ্বিচারিতা। আমরা বিশ্বাস করি চীন ও রাশিয়া এই দ্বিচারিতা থেকে ফিরে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..