× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক

চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০২৩
china

চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি গাড়ি পাহাড়িয়া রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১১ যাত্রী নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

সিসিটিভি জানায়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।

সেখানে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে এবং তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ভিয়েতনামের সাথে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..