× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

চীনে বিদেশি শিক্ষার্থীদের ফেরার অনুমতিতে প্রথম ধাপে বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০২২
চীনে বিদেশি শিক্ষার্থী

চীনে বিদেশি শিক্ষার্থীদের ফেরার অনুমতি দেওয়া শুরু হয়েছে। যার প্রথম ধাপে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।

 আজ  ২০ জুন সোমবার চীন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ এই তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন ও বাংলাদেশে মহামারি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, যা আমাদের দুই দেশের জন্য সুখবর।

লক্ষণীয় বিষয় হলো, সাংহাই নামক যে শহরটি কভিড-১৯-এর সর্বশেষ ঢেউয়ের জন্য বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে, সেটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এ ব্যাপারে কেউই সন্দেহ পোষণ করবে না যে, সাংহাইয়ের করোনা পরিস্থিতির এই উৎসাহজনক উন্নয়নের পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত পদক্ষেপসমূহ এবং এক কার্যকরী কৌশল অবলম্বনের সাফল্য।

তিনি আরো বলেন, কৌশলটি হলো গতিশীল শূন্য-কভিডনীতি। চীনের গতিশীল শূন্যকরণ নীতির লক্ষ্য শূন্য সংক্রমণ নয়, বরং সর্বনিম্ন সম্ভাব্য সময়ে সর্বনিম্ন সামাজিক খরচে কভিড-১৯ নিয়ন্ত্রণে আনা। চূড়ান্ত লক্ষ্য হলো, কার্যকরভাবে ১.৪ বিলিয়ন চীনা জনগণের স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবন রক্ষা করা। তথ্য ও পরিসংখ্যান প্রমাণ করেছে যে এই গতিশীল পন্থা জীবনের অধিকারকে রক্ষা করেছে, যা চীনের জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার হিসেবে বিবেচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..