× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

চীনের প্রস্তাব বাতিল করে, ভারতকে তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দিয়েছে শ্রীলঙ্কা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারত। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চীনা কোম্পানিও দর প্রস্তাব দিয়েছিল, তবে শেষ পর্যন্ত কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি।  ইকোনমিক টাইমসের খবরে জানানো হয়েছে।

কিছুদিন আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দিল্লি সফর করেন। সেই সফরের পরই সিলোন ইলেকট্রিসিটি বোর্ড ভারতীয় কোম্পানিকে কাজ দিয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র ভারতের ১ কোটি ২০ লাখ ডলার অনুদানের অর্থে নির্মিত হবে। মিশ্র প্রকৃতির এই বিদ্যুৎ প্রকল্প জাফনার কাছাকাছি তিনটি দ্বীপে বাস্তবায়িত হবে। রনিল বিক্রমাসিংহের দিল্লি সফরের সময় সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত ও শ্রীলঙ্কার উচ্চ ভোল্টেজের জাতীয় গ্রিডে সংযোগ স্থাপন করা হবে। সেটা হলে শ্রীলঙ্কা থেকে এ অঞ্চলের অন্যান্য দেশেও বিদ্যুৎ পাঠানো যাবে। এ ধরনের আন্তসংযোগের কারণে শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন খরচ হ্রাসের সঙ্গে এটি তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হতে পারে। এছাড়াও ভারতের জাতীয় গ্রিডের সঙ্গে শ্রীলঙ্কার জাতীয় গ্রিডকে সংযুক্ত করতে- ভারত এর আগে শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে বিরাট বিনিয়োগ করছে। ভারতের আদানি গোষ্ঠী শ্রীলঙ্কায় ৩৫০ মেগাওয়াট সক্ষমতার দুটি বায়ুবিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কা সরকার চীনের কোম্পানি সাইনোসার-এটোচুইনকে এই মিশ্র প্রকৃতির নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ দেয়, তবে পরবর্তীকালে সেই দরপত্র বাতিল হয়ে যায়। ভারতীয় অনুদানের অর্থে নির্মাণের জন্য এ প্রকল্পের দরপত্র সম্প্রতি উন্মুক্ত করা হয়। আগের প্রকল্প থেকে চীনা কোম্পানিকে বাদ দেওয়ার কারণে চীন-শ্রীলঙ্কা সম্পর্কে কিছুটা চিড় ধরেছে। ২০২১-২২ সময়ে কলম্বোয় অবস্থিত চীনের দূতাবাস এ বিষয়ে তৎকালীন গোতাবায়া রাজাপক্ষে সরকারের কাছে নিজেদের উদ্বেগ তুলে ধরে। তৎকালীন জ্বালানিমন্ত্রী ডালুস আলফাপ্পেরুমা এই দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেন। সেই ঘটনার পর কলম্বোর চীনা দূতাবাস টুইটে জানায়, তৃতীয় পক্ষের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ প্রকল্প বাতিল করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..