× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

চীনের পাহাড়ি এলাকায় ১৩৩ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০২২
বোয়িং ৭৩৭ প্লেন বিধ্বস্ত

একটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ১৩৩ যাত্রী নিয়ে দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়।  তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছেন তা জানাযায়নি।

সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় ১টা ১১ মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করে। সর্বশেষ স্থানীয় সময় ২টা ২২ মিনিটে যখন রাডারে উড়োজাহাজটির অবস্থান চিহ্নিত হয় তখন সেটি ভূ-পৃষ্ঠ থেকে ৩২২৫ ফুট উচ্চতায় ৩৭৬ নটিক্যাল মাইল গতিতে উড়ছিল।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিসিটিভি জানিয়েছে, ইস্টার্ন এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানটি সোমবার দুপুরে দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে৷ ওই বিমানে পাইলট এবং কর্মী-সহ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে চীনের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷

ভেঙে পড়া বিমানটি ৬ বছর পুরনো ছিল৷ সোমবার স্থানীয় সময় দুপুর ১টা বেজে ১১ মিনিটে বিমানটি কুনমিং থেকে টেক অফ করে৷ গুয়ানঙঝাউ-এ অবতরণ করার কথা ছিল দুপুর ৩টে ৫ মিনিটে৷ কিন্তু ২টো ২২ মিনিট নাগাদ বিমানের সঙ্গে এসিটির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি ৩২২৫ ফুট উঁচুতে ছিল৷ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭৬ নট বা ৪৩২ মাইল৷ এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর মেলে৷ দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়৷ যাত্রীরা কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি৷

এতে আরও বলা হয় ঘটনার পরপরই প্রয়োজনীয় সরঞ্জামসহ উদ্ধারকর্মীরা রওয়ানা হয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..