× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত। এর কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।এদিকে, তিব্বত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেছেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

এদিকে, নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে। তবে, সেখানকার ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পে প্রায় ৫০ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..