কোভিড অতিমারি শুরু হলে ২০২০ সালের শুরুতে প্রায় ২২ হাজার ভারতীয় শিক্ষার্থীকে চীন ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল। সেই সমস্ত পড়ুয়াদের চীনে ফিরিয়ে নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য চীনকে অনুরোধ করেছিল ভারত। যদিও ফিরে যাওয়ার বিষয়ে বেজিং কোনও পদক্ষেপ না নেওয়াতে চীনা নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসা সাসপেন্ড করল ভারত।
আজ ২৪ এপ্রিল রবিবার গ্লোবাল এয়ারলাইন্স সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তার সদস্য বিমান সংস্থাগুলিকে একথা জানিয়েছে।
জানা যায়, ২০২০ সালের শুরুতে কোভিড অতিমারি শুরু হলে প্রায় ২২ হাজার ভারতীয় শিক্ষার্থীকে চিন ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল। ভারত সম্পর্কে ২০ এপ্রিল জারি করা একটি সার্কুলারে আইএটিএ বলেছে, “চিনের নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসা আর বৈধ নয়। ভুটান, ভারত, মালদ্বীপ এবং নেপালের নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও যাদের আবাসিক পারমিট রয়েছে, যাদের ভারত কর্তৃক ইস্যু করা ভিসা বা ই-ভিসা রয়েছে, ভারতের বিদেশি নাগরিক কার্ড বা বুকলেট রয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কার্ড রয়েছে এবং কূটনৈতিক পাসপোর্ট থাকা যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারবেন।”
আইএটিএ আরও বলেছে যে ১০ বছরের মেয়াদ সহ ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়। আইএটিএ হল একটি গ্লোবাল এয়ারলাইন্স সংস্থা, যার প্রায় ২৯০ জন সদস্য রয়েছে। যা বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করে।



