× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী

চিলমারীতে ৫৫টাকা দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

এস,এ নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার থানাহাট বাজারে ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, টিসিবির ডিলার ব্যবসায়ী তপন কুমার রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ট্যাগ অফিসার প্রমুখ।

উপজেলার রিতু স্টোর এর মাধ্যমে উপজেলার থানাহাট বাজার, জোড়গাছ বাজার, রমনাঘাট, বালাবাড়ি হাটও ফকিরেরহাট এলাকায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিতরন করা হবে জানান ব্যবসায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী তপন কুমার রায়। উল্লেখ্য, উপজেলায় ৫ মেঃটন পেঁয়াজ বিতরণ করা হবে সূত্র জানান।


এ ক্যটাগরির আরো খবর..