× Banner
সর্বশেষ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

চিরবিদায় নিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের মা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
চিরবিদায় নিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের মা খায়রুন্নেছা (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমা ৬ মেয়ে ও ১ ছেলের জননী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ১ ছেলে, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেনাপোল পৌরসভার সমভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য শামছুজ্জোহার স্ত্রী ছিলেন।
শুক্রবার ( ৫ ডিসেম্বর)  আসরের নামাজের পর বড়আঁচড়া মাদ্রাসা প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রিয় ছাত্র ও যুবদল নেতার মায়ের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান তৃৃপ্তি, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের আহ্বায়ক বাবু, সাধারণ সম্পাদক দিপুসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সুধীজনরা।


এ ক্যটাগরির আরো খবর..