করোনা ভাইরাস নয় ওটা হল চিনা ভাইরাস -ট্রাম্প

করোনা ভাইরাস নয় ওটা হল চিনা ভাইরাস -ট্রাম্প

করোনা ভাইরাস ‘চিনা ভাইরাস’ বলে টুইট করেন আমেরিকার রাষ্ট্রপতি। যা ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।

করোনা ভাইরাসকে ‘চিনা ভাইরাস’ বলে বিতর্ক বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস ‘চিনা ভাইরাস’ বলে সরাসরি টুইট করেন আমেরিকার রাষ্ট্রপতি। তাঁর এই টুইট ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে ।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪ টে ২১-এ ট্রাম্প টুইট করে বলেন, মার্কিন এয়ারলাইন্স ও অন্য সংস্থাগুলির মতো যে সমস্ত সংস্থা চাইনিজ ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত, তাঁদের সবরকমের সাহায্য করবে আমেরিকা। আগের থেকেও শক্তিশালী হয়ে উঠব আমরা।’ মার্কিন রাষ্ট্রপতির এই মন্তব্যে চিন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে ফের সংঘাতের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। প্রাণ হারিয়েছেন ৮৭ জন। আর এরপরেই এই ভাইরাস নিয়ে সতর্ক হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আমেরিকা জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার উড়ান বাতিল হয়েছে বিশ্বজুড়ে। তাতে একাধিক বিমান সংস্থা ক্ষতির মুখে পড়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে অন্যান্য শিল্পক্ষেত্রও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন অর্থনীতিবিদরা। সেই প্রসঙ্গেই এবার ‘চিনা ভাইরাস’ বলে চিনকে কটাক্ষ করল আমেরিকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।